
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় আইন শৃঙ্খলার অবনতিসহ নানা অভিযোগ এনে বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান’র অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বড়লেখা উপজেলা, পৌর কলেজ ও ইউনিয়ন শাখা ছাত্রলীগের উদ্যোগে বুধবার ৮ জুন দুপুরে পৌরশহরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বড়লেখা উপজেলা ছাত্রলীগের সভাপতি তানিমুল ইসলাম তানিমের সভাপতিত্বে ও ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সঞ্জয় দত্ত, ময়নুল ইসলাম, কামরান আহমদ, চ¤পক দাস, ছালেক আহমদ, সাধারণ স¤পাদক সাহেদুল ইসলাম, যুগ্ম সাধারণ স¤পাদক ফরহাদ আহমদ, হাফিজুর রহমান, কবির আহমদ, সাংগঠনিক স¤পাদক সুমন আহমদ, জুনেদ আহমদ, রিফাত আহমদ, পৌর ছাত্রলীগ সভাপতি ছিদ্রাতুল কাদের আবির, সাধারণ স¤পাদক রেহান পারভেজ, কনেজ, ছামাদ, সজিবুর, তুহিন, ফয়ছল, মান্নান, জাকের শিমুল প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.