এতদ্বারা সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, মৌলভীবাজার শাখা এর ঋণগ্রহীতা সোহাগ ট্রেডার্স, প্রোপ্রাইটরঃ আব্দুল মজিদ ওরফে মইজুর রহমান মজিদ, হরিপুর, ডাকঘর- আমতৈল,উপজেলা ও জেলা- মৌলভীবাজার এর অনুকূলে গৃহীত ঋণের বিপরীতে নি¤েœ তফসিল বর্ণিত সম্পত্তি অত্র ব্যাংকে রেজিস্ট্রিকৃত বন্ধকী দলিল এবং আমমোক্তারনামা দলিল দ্বারা দায়বদ্ধ আছে। উক্ত ঋণগ্রহীতার নিকট ৩০/০৪/২০১৯ ইং তারিখ পযন্ত খেলাপি পাওনার পরিমাণ আসল, আরোপিত ও অনারোপিত সুদ সহ মোট টাকা ৩১,৬৯,৯৮৫.৪২ (একত্রিশ লক্ষ উনসত্তর হাজার নয়শত পঁচাশি টাকা বিয়াল্লিশ পয়সা) মাত্র এবং আদায় কালতক প্রযোজ্য সুদ এবং অন্যান্য খরচ আদায়ের লক্ষ্যে অর্থঋণ আদালত আইন-২০০৩ এর ১২(৩) ধারার বিধানে অপির্ত ক্ষমতা বলে নি¤œ তফসিলে বর্ণিত দায়বদ্ধ জামানত / সম্পত্তি যেখানে যে অবস্থায় আছে বিক্রয় পূর্বক দেনা আদায়ের নিমিত্তে নি¤œ বর্ণিত শর্তাধীনে আগ্রহী ক্রেতা/ ক্রেতাগণের নিকট হতে সীলমোহরকৃত দরপত্র আহবান করা যাইতেছে।
শর্তাবলী সমূহঃ
১। প্রত্যেক দরদাতাকে উদ্বৃত দর অনুর্ধ ১০,০০,০০০/- টাকা পর্যন্ত হইলে উহার ২০% উদ্বৃতি দর, ১০,০০,০০০/- টাকা অপেক্ষা অধিক এবং অনুর্ধ ৫০,০০,০০০/- টাকা হইলে উহার ১৫% এবং উদ্বৃত দর ৫০,০০,০০০/- টাকা অপেক্ষা অধিক হইলে উহার ১০% এর সমপরিমাণ টাকা জামানত স্বরূপ স্ট্যান্ডার্ড ব্যাংক লিঃ, মৌলভীবাজার শাখা, সিলেট রোড, কুসুমবাগ, মৌলভীবাজার এর অনুকূলে পে-অর্ডার অথবা ব্যাংক ড্রাফট এর মাধ্যমে দরপত্রের সহিত দাখিল করিতে হইবে।
২। অনুর্ধ ১০,০০,০০০/- টাকার উদ্বৃত দর গৃহীত হইবার ৩০ (ত্রিশ) দিনের মধ্যে ১০,০০,০০০/- টাকা অপেক্ষা অধিক এবং অনুর্ধ ৫০,০০,০০০/- টাকার উদ্বৃত দর গৃহীত হইবার পরবর্তী ৬০ (ষাট) দিনের মধ্যে এবং ৫০,০০,০০০/- টাকার অধিক উদ্বৃত দর গৃহীত হইবার পরবর্তী ৯০ (নব্বই) দিনের মধ্যে কৃতকার্য দরদাতাকে সমুদয় মূল্য পরিশোধ করিতে হইবে এবং ব্যর্থ হইলে ব্যাংক কর্তৃপক্ষ জামানতের টাকা বাজেয়াপ্ত করিতে পারিবেন।
৩। দরপত্র নির্ধারিত জামানত সহ আগামী ১৮.০৬.২০১৯ ইং তারিখ বিকাল ৪.০০ ঘটিকার মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, মৌলভীবাজার শাখা, মৌলভীবাজার-এ রক্ষিত টেন্ডার বাক্সে দাখিল করতে হবে এবং ঐ দিনই বিকাল ৪.০১ ঘটিকায় দরপত্র কমিটি কর্তৃক দরপত্র দাতাদের সম্মুখে (যদি কেউ উপস্থিত থাকেন) দরপত্র খোলা হইবে।
৪। দরপত্র গৃহীত না হইলে জামানতের টাকা যথা সময়ে ফেরত দেওয়া হইবে।
৫। কম জামানত/ জামানত বিহীন/ ত্রুটিপূর্ণ দরপত্র সরাসরি বাতিল বলিয়া গণ্য হইবে।
৬। দরপত্রে সম্পত্তির মূল্য অস্বাভাবিক ভাবে কম বা অন্য কোন কারনে গ্রহণযোগ্য না হইলে ব্যাংক তাহা গ্রহণে বাধ্য থাকিবে না।
৭। দরপত্র দাতার পূর্ণ ঠিকানা সম্বলিত তথ্য ও কোন তফসিল সম্পত্তির জন্য দরপত্র দেওয়া হইয়াছে উল্লেখ করিতে হইবে। পৃথক পৃথক তফসিলের সম্পত্তি/ জামানত ক্রয়ের জন্য পৃথক পৃথক দরপত্র দাখিল করিতে পারিবেন। তবে সেক্ষেত্রে দরপত্রের তফসিলের নম্বর খামের উপর অবশ্যই উল্লেখ করিতে হইবে। কোন জামানত / তফসিলভূক্ত সম্পত্তির আংশিক ক্রয়ের জন্য দরপত্র দেওয়া যাইবে না।
৮। সফল দরপত্রদাতাকে অর্থঋণ আদালত আইন ২০০৩ এবং পরবর্তী সংশোধনী মোতাবেক দখল প্রদান বা বুঝাইয়া দেওয়া হইবে।
৯। সর্বোচ্চ / গৃহীত দরপত্র দাতা দরপত্রের শর্তানুযায়ী অর্থ পরিশোধে ব্যর্থ হলে ব্যাংক কর্তৃপক্ষ পরবর্তী দরপত্র দাতার দরপত্র অর্থঋণ আদালত আইন ২০০৩ এর ৩৩ (৩) ধারা মোতাবেক গ্রহণযোগ্য হলে তা বিবেচনা করিতে পারিবেন।
১০। তফসিলভুক্ত সম্পত্তির উপর কোন সরকারী, আধা সরকারী বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের যথা: সিটি কর্পোরেশন, ওয়াসা, পিডিবি, গ্যাস সরবরাহ প্রতিষ্ঠান, ভূমি উন্নয়ন কর ইত্যাদিসহ অন্য যেকোন পাওনাদারের পাওনা বা দাবী থাকিলে তা পরিশোধের কোন দায় দায়িত্ব ব্যাংক/শাখার উপর বর্তাইবে না। সম্পত্তি রেজিষ্ট্রেশন সংক্রান্ত যাবতীয় খরচ ও ক্রয়কৃত সম্পত্তির ট্যাক্স সহ অন্যান্য যাবতীয় খরচ ক্রেতাকে বহন করিতে হইবে।
১১। দরপত্রের মাধ্যমে নিলামে অংশগ্রহণকারী ইচ্ছুক ব্যক্তিগণ বিস্তারিত তথ্য অবগত হইবার জন্য নিম্ন স্বাক্ষরকারীর অফিসে যোগাযোগ করিতে পারিবেন।
১২। ব্যাংক কর্তৃপক্ষ কোন কারন দর্শানো ব্যাতিরেকে যে কোন দরপত্র গ্রহণ বা বাতিল করিবার ক্ষমতা সংরক্ষণ করেন।
বন্ধকী সম্পদের বিবরণ
১ম তপসিল ঃ জেলা- মৌলভীবাজার, থানাঃ মৌলভীবাজার সদর, সাব-রেজিস্ট্রি অফিস-মৌলভীবাজার, মৌজা- আমতৈল, জেএল নং- ১৩৬
খতিয়ান নং দাগ নং জমির পরিমান
এসএ আর.এস ডিপি খারিজ এসএ আর এস
৬২১ ৩৫৭ ৩২০ ১৩৮৭ ৮৫০ ৬৮১ ০.১২৭৫ একর
মোট জমির পরিমান ০.১২৭৫ একর
চৌহদ্দিঃ চৌহদ্দিঃ উত্তরে ও দক্ষিণে আব্দুল মজিদ, পূর্বে উসমান মিয়া, পশ্চিমে নাইয়া দাড়া ইহাতে মোয়াজি ০.১২৭৫ একর ভূমি মাত্র।
২য় তপসিলঃ জেলা- মৌলভীবাজার, থানাঃ মৌলভীবাজার সদর, সাব-রেজিস্ট্রি অফিস-মৌলভীবাজার, মৌজা- আমতৈল, জেএল নং- ১৩৬
খতিয়ান নং দাগ নং জমির পরিমান
এসএ আর.এস ডিপি খারিজ এসএ আর এস
৪১৭
৪২৭
৩৪২
১৯৬ ১৩৪
৩১৯ ১৪৮
৪৭৪ ১৪০৪ ৯২০
৯৪৫, ৯৪৪
৯৪৩ ১১৪২
১১৪৩
১১৪৫ ০.২২ একর
০.২৩ একর
০.০৮ একর
মোট জমির পরিমান ০.৫৩ একর
চৌহদ্দিঃ দাগ নং- ১১৪২ঃ উত্তরে এস এ দাগ ৯৪৫, ও দক্ষিণে রাস্তা, পূর্বে এস এ দাগ ৯৪২, পশ্চিমে এস এ দাগ ৯১৯, ৯১৭ ইহাতে মোয়াজি/সাইল ০.২২ একর ভূমি মাত্র
চৌহদ্দিঃ দাগ নং- ১১৪৩ঃ উত্তরে এস এ দাগ ৯৪৬, ও দক্ষিণে এস এ দাগ ৯২০, পূর্বে এস এ দাগ ৯৪৩, ৯৪২ পশ্চিমে এস এ দাগ ৯১৯, ৮৮৬ ইহাতে মোয়াজি/সাইল ০.২৩ একর ভূমি মাত্র
চৌহদ্দিঃ দাগ নং- ১১৪৫ঃ উত্তরে এস এ দাগ ৯৪৬, ও দক্ষিণে এস এ দাগ ৯৪২, পূর্বে এস এ দাগ ৯৪১, পশ্চিমে এস এ দাগ ৯৪৪, ৯৪৫ ইহাতে মোয়াজি/সাইল ০.০৮ একর ভূমি মাত্র
শাখা ব্যবস্থাপক
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড
মৌলভীবাজার শাখা, মৌলভীবাজার
মোবাইলঃ ০১৭১৫০৮২১৯৮
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.