
আউয়াল কালাম বেগ॥ রাজনগরে ’যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২০ মে উপজেলার স্থানীয় একটি মিলনায়তনে যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি রেজওয়ানুযল হক পিপুলের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান শাহজাহান খান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন, রাজনগর মৌলানা মোফাজ্জল হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ইকবাল ও প্রাক্তন প্রধান শিক্ষক আফজল খান। ফুয়াদ আহমদ মুরাদ ও মামুনুর রশীদ মামুন বকসের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনগর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান শাহানারা রুবি, প্রেসক্লাব উপদেষ্টা আকলু মিয়া চৌধুরী, ফারুক বখত, ,প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, যুগান্তর স্বজন সমাবেশের জেলা সভাপতি ও প্রভাষক জসিম উদ্দিন সাধারন সম্পাদক আহমদউর রহমান ইমরান, রাজনগর প্রেসক্লাবের সিনিওর সদস্য শংকর দুলাল দেব, রাজনগর সরকারী কলেজের প্রভাষক মোহাম্মদ আলী বেগ (পাপ্পু), আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য শহিদ বকস, রাজনগর প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও যুগান্তর স্বজন সমাবেশের সদস্য সহ বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.