
প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের মুক্তিযোদ্ধা, প্রাক্তন সেনা সদস্য মরহুম আব্দুল মতিন চৌধুরীর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। ২৩ মে বৃহস্পতিবার বেলা আড়াইটায় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের নিজ বাড়ি সংলগ্ন মাঠে নিহতের কফিনে জাতীয় পাতাকায় আচ্ছাদিত করে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন কমলগঞ্জ থানা পুলিশের একটি চৌকুস দল। এ সময় শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানা মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মুনিম তরফদার, পতনঊষার ইউপি চেয়ারম্যান তওফিক আহমদ বাবুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, বার্ধক্যজনিতে রোগে ভোগে সোমবার ২০ মে সন্ধ্যা সাড়ে ৭টায় পতনঊষার ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন মুক্তিযোদ্ধা আব্দুল মতিন চৌধুরী (৯২)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পতনউষার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী আতিকুর রহমান চৌধুরী ও তরিকুর রশীদ চৌধুরী শওকত এর পিতা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.