প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার ভোর ৬ টায় মাছ ধরতে জমিতে গিয়ে বজ্রপাতে উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে রোমেল মিয়া (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের দরিদ্র হান্নান মিয়া ছেলে রোমেল মিয়াকে নিয়ে জমিতে মাছ ধরতে যান। এসময়ে ছেলে পার্শ্ববর্তী স্থানে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয় ইউপি সদস্য নুরুজ মিয়া সত্যতা নিশ্চিত করেন। কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি) সুমি আক্তার বলেন, নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.