
এইচ ডি রুবেল॥ ইনিষ্টিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে ছামি ইয়ামী চায়নিজ রেস্টুরেন্টে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।কুলাউড়া শাখার সভাপতি প্রকৌশলী মো: কামরুজ্জামান এর সভাপতিত্বে ও সম্পাদক প্রকৌ: আব্দুল রাকিব এর পরিচালনায় ইফতার অনুষ্টানে অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চোধরী পপি,কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল,সম্পাদক মইনুল ইসলাম শামীম,পিডিভি সহ: প্রকৌশলী রুহুল আমীন, মিফতা উদ্দিন বুলবুল যুগ্ম সম্পাদক, হাজি সৈয়দ আবুল কালাম সাংগঠনিক সম্পাদক,ফজলুল আফতার অর্থ সম্পাদক ও বাবু দুলন ধর-সাংস্কৃতিক সম্পাদক প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী মো: কামরুজ্জামান। ইফতারে উপজেলা আওয়ামীলীগের নেতা সফিউল আলম সফি সহ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন বিভাগীয় প্রকৌশলীরা অংশগ্রহণ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.