শংখর দুলাল দেব॥ মৌলভীবাজারের রাজনগওে মহিলা ইউপি সদস্য ছিনতাইয়েরশিকার হয়েছেন। ৩০ মে বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে রাজনগর উপজেলা পরিষদের সম্মুখ থেকে এক ছিনতাইকারী ইউপি সদস্য সুফিয়া বেগমের নিকট থেকে নগদ ২২ হাজারটাকানিয়েযায়।জানাযায়, উপজেলার মনসুরনগর ইউনিয়নের মহিলা সদস্য সুফিয়া বেগম বেতন ভাতার টাকা উত্তোলন করে উপজেলা গেইটের সামনে আসামাত্র একজন অপরিচিত লোকতার মাথায় হালকা আঘাত করে হাত রাখা ব্যাগ থেকে টাকা নিয়ে দ্রুত একটি প্রাইভেট কারে চলে যায়। পরে স্থানীয়রা গাড়িটির পিছ নিয়ে ধরতে পারেননি।
রাজনগর থানার ওসি আবুল হাসিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.