প্রনীত রঞ্জন দেবনাথ॥ পবিত্র মাহে রমদ্বান উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার ৩০ মে কমলগঞ্জ হীড বাংলাদেশ এর হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে ও সহ সভাপতি শাব্বির এলাহীর সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, কমলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আসাদ উল্লাহ্, লেখক ও গবেষক আহমদ সিরাজ, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব সভাপতি সম্পাদক মোসাহিদ আলী, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনু। বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, কমলগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোশাহিদ আলী। পরে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.