
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার পতনঊষারে রেলগেট সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দরিদ্র লোকদের মধ্যে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১ জুন শনিবার বিকাল সাড়ে ৩টায় রেলগেট এলাকায় আনুষ্ঠানিকভাবে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
রেলগেট সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আজাদুর রহমানের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ বাবু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবক অলি আহমদ খান, সফিকুর রহমান, সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন, জয়নাল আবেদীন, ইউপি সদস্য আশিক মিয়া। অনুষ্ঠানে দরিদ্র্যের মধ্যে এক লিটার সোয়াবিন, এক কেজি সেমাই, এক প্যাকেট দুধ, এক কেজি ময়দা, এক কেজি চিনিসহ ৩৬ জন লোকের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.