
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের সামাজিক সেবা সংগঠন বর্ণি ইসলামিক ফোরামের সহযোগিতায় বর্ণি জামেয়া ইসলামিয়া মাদ্রাসা শাখায় ইত্তেহাদুল কুররা বাংলাদেশ কর্তৃক অনুমোদিত আল কোরআন প্রশিক্ষনের সমাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীএবং বিদায়ী অনুষ্ঠান ২ জুন রোববার অনুষ্ঠিত হয়।
সুলতান আহমদ ললনের সভাপতিত্বে ও মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাও. আব্দুল¬াহ আল মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাকশাইল হাফিজিয়া মাদ্রাসার সভাপতি আব্দুল¬াহ আল মাহফুজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বর্ণি ডেভোলপমেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান তরুণ সমাজসেবক মুহাম্মদ কামাল উদ্দিন, ব্যবসায়ী সুনাম উদ্দিন, ক্বারী রহমত আলী, ফোরাম সভাপতি আলিম উদ্দিন মত।
এ সময় ফোরামের সেক্রেটারী জাহেদ হোসেন, সাবেক সভাপতি কামিল আহমদ, রুবেল আহমদসহ ফোরামের সদস্যবৃন্দ, মাদ্রাসার শিক্ষক ও এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, কোরাআন নাযিলের মধ্য দিয়ে পবিত্র রমযান মাসের মর্যদা বৃদ্বি পেয়েছে। রমযান মাস গুনাহ মোচনের অন্যতম মাধ্যম ও জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায়। সর্বোত্তম শ্রেষ্ঠ ব্যক্তি তারা যারা নিজে কুরআন পড়ে এবং অন্যকে তা শিক্ষা দেয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.