স্টাফ রিপোর্টার॥ জেলা সদরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ওপেন হাউজ ডে ও ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা ১১ জুন শনিবার বেলায় ২টায় মৌলভীবাজার মডেল থানার উদ্যোগে পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) রাশেদুল ইসলাম, দেশটিভি মৌলভীবাজার জেলা প্রতিনিধি ছালেহ এলাহি কুটি, এমসিএস চেয়ারম্যান হাসান আহমদ জাবেদ, গ্রীণ হেলথ হাসপাতালের স্বত্তাধিকারী বেলাল আহমদ, মৌভলীবাজার চেম্বারের পরিচালক নাজমুল হক, সেলিম আহমদ, মোমিনুল হক চৌধুরী প্রমুখ।
মতবিনিময় সভায় উপস্থিত সকল ব্যবসায়ীদের সম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় নিরাপত্তার সার্থে শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.