
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়ন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির ৩১ মে শুক্রবার যৌথ উদ্যোগে ‘মাহে রমযানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিলের আয়োজন করে।
বর্ণি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি তরুণ সমাজসেবক মুহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাও. মুজিবুর রহমানের সঞ্চালনায় ইউপি হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার সেক্রেটারি ফয়ছল আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা জামেয়া দাখিল মাদ্রাসার সুপার মাও. মু. ইসলাম উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা মো. এমাদুল ইসলাম, জামায়াতের সাবেক উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল মোহাইমিন, সহ সেক্রেটারি আব্দুল¬াহ আল মাহফুজ, ইউনিয়ন বায়তুলমাল সম্পাদক মাসুদ আহমদ, ফকিরবাজার ইউনিট সভাপতি মাও. মো. শামছুদ্দীন, ইসলামী ছাত্রশিবির বাদেপাশা ইউপি সভাপতি হাফিজুর রহমান, ছাত্রশিবির বর্ণি ইউপি সভাপতি ইমন আহমদ, সাবেক সভাপতি জামিল আহমদ।
সভায় বক্তারা বলেন, রমযান মাস পবিত্র এবাদতের মাস। কুরআন নাজিলের মাস এবং তাকওয়া অর্জনের মাস। যা সামাজিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। কুরাআন নাযিলের মধ্য দিয়ে রমযানের মর্যদা বৃদ্বি হয়েছে। তাই এর মাধ্যমে আল¬¬াহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয়। রমযান মাস গুনাহ মোচনের অন্যতম মাধ্যম ও জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায়। যার মাধ্যমে মুমিনের আচার-আচরণ ও চরিত্র সুন্দর হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.