আউয়াল কালাম বেগ॥ জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের জোড়াপুর গ্রামে জনসেবা ক্লাবের উদ্যোগে ৩ মে বৃহস্পতিবার এলাকার হত দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্টানে বিশিষ্ট দানবীর যুক্তরাজ্য প্রবাসী আলহাজ¦ আব্দুল জাহিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বেলাল। বিশেষ অতিথি ছিলেন রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ। রুমেল আহমেদদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জনসেবা ক্লাবের প্রতিষ্টাতা ও এডমিন ছালিক আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজনগর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুর রহমান সোহেল, এলাকার বিশিষ্ট মুরব্বি ছামছুল হক, কাজী মুজিবুর রহমান লুলু, জনসেবাক্লাবের প্রতিনিধি আজমান ছালেহ আজিজ, জনসেবাক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মিছবাহ আহমদ প্রমুখ। উল্লেখ্যে ২০১৬ সালে সমাজের অসহায় মানুষের পাশে দাড়াঁতে ”জনসেবা ক্লাব নামে এই সামাজিক সংগঠন প্রতিষ্টা করেন । এ জনসেবা ক্লাব এ পর্যন্ত ১৭টি প্রস্তাব বাস্তবায়ন করে এর মধ্যে রয়েছে কন্যাদায় গ্রস্ত পিতাকে আর্থিক অনুদান প্রদান. গৃহহীনদের গৃহ নির্মান বাবত আর্থিক অনুদান প্রদান, চিকিৎিসা বাবত আর্থিক সহায়তা প্রদান ছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন প্রস্তাব বাস্তবায়ন করেছে।
এদিকে ২ জুন রবিবার রাজনগর সদর ইউনিয়নে ”হেল্পিং হ্যান্ড গ্রুপ, কর্তৃক আয়োজিত এতিম শিশুদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.