
প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের শমশেরনগরে ব্যতিক্রমী সামাজিক সংগঠন নবধারার উদ্যোগে ২ জুন রোববার দুপুর ২টায় জমজম কমিউনিটি সেন্টারে এলাকার একশত হত দরিদ্র মানুষের মাঝে "ঈদ আনন্দ উপহার" বিতরণ করা হয়। প্রত্যেককে ১টি শাড়ী, ১টি লুঙ্গি, ১ প্যাকেট সেমাই, ১ কেজি ময়দা, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল ও ১ প্যাকেট দুধ বিতরণ করা হয়। উপকারভোগী মানুষগুলোর মাঝে অত্যন্ত আনন্দ লক্ষ্য করা যায়। এলাকার অতি দরিদ্র মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারায় সংস্থার সদস্যরা আনন্দিত। সংস্থার সদস্য শওকত জুয়েলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন শামছুল হক মিন্টু, কামরুল হাসান মারুফ, আব্দুস সামাদ সামাইল, সমরেন্দ্র সেন শর্মা, মাহমুদুর রহমান আলতা, আবু সাদাত মোঃ সায়েম. তারিকুজ্জামান সুমন, মুকরামিন চৌধুরী মুকুল, গোলাম রাব্বি, আব্দুল বারি মনন, আব্দুল কাদির সাজু, গোপাল বর্মা মনি, শফিউল আলম উজ্জল প্রমুখ। ব্যতিক্রমী এই আয়োজনে বক্তারা সাধ্যানুযায়ী আগামীতেও হত দরদ্রি মানুষের পাশের থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। তারা বলেন, দরিদ্রতাকে পৃষ্টপোষকতা নয় দারিদ্র বিমোচন নিয়ে কাজ করতে হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.