কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া পৌরসভার দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট দেখিয়ারপুর জামে মসজিদ শাখায় মহাগ্রন্থ আল কোরানুর করীমের বিশুদ্ধ তিলাওয়াতের মাসব্যাপী আয়োজন করে ফুলতলী ট্রাষ্ট কমিটি।
২ জুন রবিবার বেলা ২ ঘটিকায় দারুল কিরাত মাজিদিয়া ফুলতলী ট্রাষ্ট দেখিয়ারপুর জামে মসজিদ প্রাঙ্গণে অত্র শাখার নাজিম এইচ ডি রুবেলের সঞালনায় ও সালেহ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল,আশরাফুল ইসলাম হিরো প্রধান শিক্ষক গণকিয়ারী উচ্চ বিদ্যালয় এছাড়া অন্যান্য উপস্থিত ছিলেন দেখিয়ারপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহমান,সাধারণ সম্পাদক ফখরুল হোসেন,কোষাধ্যক্ষ সুন্দর আলী ও বিশিষ্ট মুরব্বী নেওয়ার আলী,খলিল মিয়া,হান্নান মিয়া জামে মসজিদের ইমাম ইয়াহিয়া খান,
অনুষ্টান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.