কুলাউড়া প্রতিনিধি॥কুলাউড়ায় সমাজসেবামূলক সংগঠন ‘হাজী আপ্তাব আলী কল্যাণ ট্রাস্ট’ এর উদ্যোগে এবং সংগঠনের চেয়ারম্যান কাতার প্রবাসী কমিউনিটি নেতা শাজাহান মিয়ার অর্থায়নে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার ৩ জুন দুপুর ১২টার দিকে পৌর শহরের দানাপুর এলাকায় প্রায় আড়াইশত পরিবারের সদস্যদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের উপদেষ্টা মো. মুহিব আলী মাস্টারের সভাপতিত্বে এবং সংগঠক সোহেল আহমদের সঞ্চালনায় ঈদ খাদ্য সামগ্রী বিতরণের পূর্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসম কামরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও জুড়ি টিএনএম খানম কলেজের উপাধ্যক্ষ ফরহাদ আহমদ, প্রধান শিক্ষক আব্দুল বাছিত, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি মোক্তাদির হোসেন, ডাক্তার হেমন্ত চন্দ্র পাল, শহিদুল ইসলাম তনয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রিয় সহসম্পাদক সাঈদ খান শাওন, সাংবাদিক শাকির আহমদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সদস্য মোহাইমিনুল ইসলাম মাহিন। আলোচনা সভার স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ফারহান আহমদ।
উল্লেখ্য, হাজী আপ্তাব আলী কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে প্রতি বছর অসহায় ও গরীব মানুষকে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও প্রতিবছর শিক্ষার মানোন্নয়নে ‘হাজী আপ্তাব আলী কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা’র আয়োজন করে এই সংগঠন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.