
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় বাবা-মায়ের সাথে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন ১০ বছরের এক শিশুপুত্রকে বিদ্যুতের তারে জড়িয়ে ফেলে হত্যার চেষ্টা চালিয়েছে। গুরুতর আহত শিশু আলিম উদ্দিন গত ৪০ দিন ধরে হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। হত্যা চেষ্টার ঘটনায়
আহত শিশুর মা আছমা বেগম ঘটনাকারী ৩ জনের বিরুদ্ধে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন।
সরেজমিন ও মামলা সুত্রে জানা গেছে, উপজেলার বর্নি ইউপির কাজিরবন্দ গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে আজমল আলী, মৃত ওয়াতির আলীর ছেলে জামাল উদ্দিন ও তার স্ত্রী নাজমা বেগমের সাথে একই গ্রামের প্রবাসী হেলাল আহমদ ও তার স্ত্রী আছমা বেগমের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। গত ২ মে সকাল ৯টায় মক্তব ছুটির পর আছমা বেগমের ছেলে আলিম উদ্দিন (১০) বাড়ি ফিরছিল। এসময় ১ ও ২ নং আসামী আজমল আলী এবং জামাল উদ্দিন তাকে বাড়িতে নিয়ে খোলা বৈদ্যুতিক তারের ওপর ধাক্কা মেরে ফেলে দেয়। এতে শিশু আলিম উদ্দিন বিদ্যুস্পৃষ্ট হয়ে বুকে, ডান হাতের আঙ্গুলে মারাত্মক জখমপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
মামলার বাদী আছমা বেগম জানান, সহপাঠীদের মাধ্যমে খবর পেয়ে অজ্ঞান অবস্থায় আমার ছেলেকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে ২০ দিন চিকিৎসা নিয়ে বাড়ি নিয়ে আসি। বাড়ি ফেরার পর আমার ছেলের শারীরিক অবস্থার আরো অবনতি ঘটায় সিলেটের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করে অদ্যাবধি চিকিৎসা নিচ্ছি। দীর্ঘদিন ধরে হাসপাতালের বেডে আমার ছেলে মৃত্যু শয্যায় রয়েছে। ডাক্তাররা বলেছেন কয়েকটি আঙ্গুল কেটে ফেলতে হবে। বড়ধরনের অপারেশনও করতে হবে। তারপরও ডাক্তাররা আশংকামুক্ত হতে পারছেন না। ছেলের এমন অবস্থায় প্রবাসে তার বাবাও চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.