
রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলায় হালিমা বেগম (২৪) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। গত ৯ জুন রোববার দিবাগত রাত সাড়ে ১২ টার সময় রাজনগর উপজেলার তারাচুং গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে । এঘটনায় পুলিশ নিহতের স্বামীকে আটক করেছে।
রাজনগর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, গত ২০১৬ সালে উপজেলার মনসুরনগর ইউনিয়নের তারাচং গ্রামের আব্দুন নূর মুহুরির ছেলে এনায়েতুর রহমান শাহিনের (৩৫) সাথে একই উপজেলার সদর ইউনিয়নের বাজুয়া গ্রামের আব্দুল খালিকের মেয়ে হালিমা বেগমের (২৪) বিয়ে হয়। তাদের একটি ১৪ মাস বয়সী কন্যা সন্তান রয়েছে। গত ৯ জুন রোববার সকালে পারিবারিক কলহের জেরে শাহিন তার স্ত্রীকে মারধর করেন। রাত সাড়ে ১২টার দিকে হালিমা ঘরের সিলিংয়ের সাথে গলায় কাপড় পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে শাহিনের পরিবারের লোকজন হালিমার পরিবারকে জানায়। শাহীন মিয়া এর আগে আরো দুটি বিয়ে করলে এগুলোও ¯’ায়ী হয়নি। এমনকি এব্যাপারে আদালতে মামলাও চলছে। পরদিন সোমবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনা¯’লে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ৩ জনের নাম উল্ল্যেখ সহ অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে নিহতের বাবা থানায় মামলা করেছেন। পুলিশ নিহতের স্বামী শাহিনকে আটক করেছে।
এ ব্যাপারে নিহতের বাবা আব্দুল খালিক বলেন, আমার মেয়েকে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন মারধর করেছে। আমি তাদেরকে বলেছি মেয়েকে আমার বাড়িতে পাঠিয়ে দিতে। কিš‘ রোববার দিবাগত রাতে মেয়ে আত্মহত্যা করেছে বলে তারা আমাদেরকে খবর দেয়। তাদের শারিরিক ও মানসিক নির্যাতনে এ ঘটনা ঘটেছে।
নিহতের শ্বশুর আব্দুন নূর বলেন, গত রোববার সকালে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শাহিন স্ত্রী হালিমাকে চড় মারে। রাতে আমাদের পশ্চিশের ঘর থেকে সে বেরিয়ে স্ত্রীর কক্ষে গিয়ে দেখতে পায় হালিমা সিলিংয়ের সাথে কাপড় পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সাথে সাথে ¯’ানীয় চেয়ারম্যান ও পুলিশকে জানিয়েছি।
এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসিম জানান, নিহতের গলায় দড়ির দাগ রয়েছে। তাই মৃত্যুর আসল কারণ জানতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে নিহতের বাবা মামলা দায়ের করেছেন ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.