মাহবুবুর রহমান রাহেল॥ মৌলভীবাজার সদর উপজেলার খালিশপুর এলাকায় ট্রাকের ধাক্কায় ফয়জুর রহমান (৬০) নামে সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশা চালক আব্দুল কালাম (৩৩)। ১২ জুন রোববার দিবাগত রাতে শহরের রাজা মিয়া সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। ফয়জুর রহমান মৌলভীবাজার শহরের সোনাপুর এলাকার বাসিন্দা বলে পুলিশ জানায়। স্থানীয় সূত্রে জানা যায়, খালিশপুর এলাকার রাজা মিয়া সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধান লোড করা হচ্ছিল। এ সময় একটি অটোরিকশা এসে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী ফয়জুর রহমানের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। মৌলভীবাজার মডেল থানার উপ পরিদশর্ক (এসআই) লাইলাতুন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ট্রাক ও অটোরিকশা আটক করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.