কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের প্রবীণ শিক্ষক আজাদ মাস্টার আর নেই। (৯ জুন ) রবিবার সকাল সাড়ে ১১টায় হাজীপুর গ্রামে নিজ বাড়ীতে মৃতে্যু হয়। তিনি দীর্ঘদিন হৃদরুগে আক্রান্ত হয়ে বাড়ীতে ছিলেন। মরহুমের জানাযা ঐদিন বিকাল সাড়ে ৫টায় হাজীপুর জামে মসজিদে অনুষ্ঠিত হয়ে হাজীপুর কবরস্থানে দাপন সম্পন্ন হয়।
মৃত্যুকালে উনার বয়স (৬৬) বছর, তিনি স্ত্রী, ২ কন্যা ও ২ পূত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। রবিবার বিকাল সাড়ে ৫টায় মরহুমের জানাযার নামাজ হাজীপুর জামে মসজিদ মাঠে শেষে হাজীপুর কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেন ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহিন, হাজীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্ছু, কানিহাটি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খুরশেদ উল্যা, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাদিদ হায়দার চৌধুরী, সাংবাদিক জয়নাল আবেদীন, নয়াবাজার কে সি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ প্রভাত চন্দ্র শর্ম্মা, তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম খান, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কুলাউড়া পরিচালক ও উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির।
এছাড়াও জানাযায় অংশগ্রহন করেন, মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী, নয়াবাজার কে সি উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক জাকারিয়া আহমদ, ইউপি সদস্য রাজা মিয়া, শিক্ষক আব্দুল মালিক শামীম, শিক্ষক আব্দুল আজিদ, শিক্ষক আনোয়ার আলী, আব্দুল হান্নান, ডা. আব্দুল মালিক ও অসংখ্য আত্বীয়স্বজনসহ বিভিন্ন এলাকার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.