
কুলাউড়া প্রতিনিধি॥ দীর্ঘদিন পর সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব আসার সুযোগ হওয়ায় দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত। ইতিমধ্যে সম্মেলন ও কাউন্সিলের সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। নির্দিষ্ট ব্যালেটে ভোটের মাধ্যমে হবে কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন। এই ৩ পদে ১৩ জন প্রার্থী লড়বেন। তাই মনোনয়ন ফরম সংগ্রহের পর থেকে দলীয় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তাদের মনজয় করতে।
কুলাউড়ায় উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে ১৫ জুন শনিবার। এ লক্ষে ১০ জুন সোমবার দুপুরে উপজেলা বিএনপির কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিতরণ করা হয়। ৩ পদে ১৩ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট এএনএম আবেদ রাজা মনোনয়ন ফরম বিতরণ করেন বলে বিকেলে মুঠোফোনে নিশ্চিত করেন। নির্ধারিত ফি দিয়ে সভাপতি পদে মনোনয়ন সংগ্রহ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সদস্য কামাল উদ্দিন আহমদ জুনেদ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও পৌর প্যানেল মেয়র জয়নাল আবেদীন বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপির সদস্য এম এ মজিদ। সাধারণ সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেন সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য বদরুজ্জামান সজল,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সদস্য রেদওয়ান খাঁন, সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন খাঁন,বিএনপি নেতা জয়নুল ইসলাম জুনেদ। সাংগঠনিক পদে মনোনয়নপত্র গ্রহন করেন সাবেক ছাত্রনেতা সুফিয়ান আহমদ,মইনুল হক বকুল, বদরুল হোসেন খাঁন,অ্যাডভোকেট আব্দুস সালাম, দেলোয়ার হোসেন ও মোঃ আব্বাছ আলী।
নির্বাচনী তফশীল অনুযায়ী ১১ জুন মঙ্গলবার বিকাল ৬টা পর্যন্ত মনোনয়ন দাখিল, সন্ধ্যা ৭টায় বাছাই এবং রাত ১০টা পর্যন্ত প্রত্যাহারের সময় ছিল তবে ওই নির্দিষ্ট সময়ে কেউই তাদের মনোনয়ন প্রত্যাহার করেন নি। কাউন্সিলরের সংখ্যা হচ্ছে প্রতিটি ইউনিয়নে কমিটি ভুক্ত ৭১ জন করে মোট ১৩টি ইউনিয়নে ৯২৩ জন এবং আহবায়ক কমিটির ১৩ জনসহ মোট ৯৩৬ জন। কাউন্সিলে ভোটার হচ্ছেন উপজেলা আহবায়ক কমিটির ১৩ জন, সাথে ১৩ ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক মিলে ২৬ জনসহ মোট ৩৯ জন। ডেলিগেট ৫০০ জন। ছাপানো ব্যালেটের মাধ্যমে গোপন ভোটে এই ৩৯ জনের ভোটাধিকার প্রয়োগে উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হওয়ার সাথে সাথে বর্তমান আহবায়ক কমিটি বিলুপ্ত হবে। অত:পর নির্বাচিতরা সাবেক আহবায়কের সাথে পরামর্শ করে ১০১ সদস্য বিশিষ্ট কুলাউড়া উপজেলা কমিটি গঠন করে মৌলভীবাজার জেলার অনুমোদন নিয়ে কার্যক্রম পরিচালনা করবেন।
সম্মেলন ও কাউন্সিল ১৫ জুন শনিবার বিকেল দুইটায় কুলাউড়া স্কুল চৌমুহনীস্থ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি থাকবেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান। বিশেষ অতিথি থাকবেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান। সভাপতিত্ব করবেন উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আবেদ রাজা। উল্লেখ্য ৩০ মার্চ জেলা বিএনপির সভাপতি কুলাউড়া উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত করে দুটি পৃথক আহবায়ক কমিটি গঠন করে দেন। অত:পর উপজেলা আহবায়ক কমিটি ১৩টি ইউনিয়নে ওয়ার্ড কমিটি এবং পরবর্তীতে সকল ওয়ার্ডের সমন্বয়ে অত্যন্ত সুশৃঙ্খলভাবে ইউনিয়ন কাউন্সিলের মাধ্যমে কমিটি নির্বাচিত করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.