স্টাফ রিপোর্টার॥ উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা এলাকায় ধলাই নদীর পূরোনো ভাঙ্গন দিয়ে বন্যার পানি প্রবল বেগে প্রবেশ করে ৫টি গ্রাম প্লাবিত করেছে।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে ধলাই নদীর পানি ধলাই ব্রিজের কাছে ১১৮ সেন্টি মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অভ্যাহত থাকলে আদমপুর ইউনিয় ও আলনিগর ইউনিয়নের কয়েকটি গ্রামসহ কমলগঞ্জ শহর পানিতে তলিয়ে যেতে পারে। এছাড়াও পশ্চিম ঘোড়ামারা ও নাজাতকোনা গ্রামের ২০টি কাঁচা ঘর হুমকির মুখে। পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ১০০টি পরিবার।
পানি উন্নয়ন বোর্ড বলেছে ধলাই নদীর পূরোনো ভাঙ্গন এলাকাবাসীর বাঁধার কারণে সময়মতো মেরামত করা যায়নি। ওই ভাঙ্গন দিয়ে পানি প্রবেশ করে প্লাবিত করছে। তবে তারা সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.