প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজার থেকে শাহরিয়ার হোসেন শাহীন (২৫) নামে একজনকে ৬ পিছ ইয়াবাসহ আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী ও এসআই আনজির হোসেনের নেতৃত্বে অভিযানে শমশেরনগর বাজারের একটি কম্পিউটার দোকান থেকে তাকে আটক করে পুলিশ। আটককৃত শাহীনকে কমলগঞ্জ থানার মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়। এর এক সপ্তাহ আগে ৮৮ পিছ ইয়াবাসহ আরো দুই ব্যবসায়ীকে আটক করেছিল পুলিশ। আটক শাহরিয়ার হোসেন শাহীন শমশেরনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য জমশেদ মিয়ার বড় ছেলে কার চালক শাহীন মিয়া।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, এ ব্যাপারে মাদক নিয়ন্ত্র¿ণ আইনে একটি মামলা হবে। ১৫ জুন শনিবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে মৌলভীবাজার কারাগারে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.