কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় নয় বছরের এক শিশুকে জোরপূর্বক ভারতে পাচার করেছে চার বাংলাদেশি। ওই ঘটনার সাথে ভারতের চার নাগরিক জড়িত রয়েছেন বলে জানিয়েছে বিজিবি ও পুলিশ।
ঘটনাটি ঘটে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সীমান্তবর্তী শিকড়িয়া গ্রামে।
এ নিয়ে মঙ্গলবার ১৮ জুন বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে আলীনগর সীমান্তে সকাল ১১টায় পতাকা বৈঠক হয়েছে।
সরজমিন ওই এলাকায় গিয়ে জানা যায়, সোমবার শিরনী খাওয়ার কথা বলে শিকড়িয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে নয় বছর বয়সী তামিম আহমদকে বাড়ির থেকে নিয়ে যায় একই গ্রামের মছব্বির আলীর ছেলে মইনুল, আব্দুল মন্নানের ছেলে সাজু, মৃত মনির মিয়ার ছেলে শফিক, মৃত রফিক মিয়ার ছেলে ফরমান। পরে ভারতীয় নাগরিক আহমদ, আব্দুল, আবুল, তৌর মিয়ার সহযোগীতায় কাটাঁতারের বেড়ার উপর দিয়ে ভারতে নেওয়া হয়। এ ঘটনার পর শিশুটির মায়ের অবস্থা আশংকাজনক। পরে ভারত থেকে ফোন দিয়ে ২ লক্ষ ৩০ হাজার টাকা দাবি করেছে আব্দুল নামের এক ভারতীয় নাগরিক।
খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসময় ঘটনার সাথে সম্পৃক্ত মইনুলের বাবা মছব্বির আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
কুলাউড়া থানার তদন্ত ওসি সঞ্জয় চক্রবর্তী জানান- নয় বছরের এক শিশুকে চার যুবক মিলে ভারতে পাঠিয়ে দিয়েছে। ঘটনার সাথে জড়িত একজনের বাবাকে থানায় নিয়ে আসি। ইতিমধ্যে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে।
এ বিষয়ে শ্রীমঙ্গল ৪৬ বিজিবি কামান্ডার লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান- ঘটনাকারীরা চোরাকারবারি দলের সক্রিয় সদস্য।চোরাকারবারদের মধ্যে টাকা পয়সার লেনদেন নিয়ে এ ঘটনা ঘটেছে। তাও পরিবারিক দ্বন্দ্বের কারণে। আমরা বিএসএফকে সব তথ্য দিয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.