
এইচ ডি রুবেল॥ আধুনিক পৌরসভা গঠনে সর্বাত্মক সহযোগিতা করে যাব সুলতান মনসুর এমপি কুলাউড়া পৌরসভার ২০১৯-২০২০ সালের ৫২ কোটি ৮০ লাখ ৯ হাজার ১৭ টাকা ৪৬ পয়সার বাজেট ঘোষনা করা হয়।
কুলাউড়া পৌরসভা মিলনায়তনে ২১ জুন শুক্রবার রাতে পৌর কাউন্সিলার ইকবাল আহমদ শামীমের পরিচালনায় বাজেট অনুষ্ঠানে মেয়র শফি আলম ইউনুছ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ বলেছেন বিগত ৯৬ সালে তিনি এমপি থাকাকালে তার প্রচেষ্টায় কুলাউড়া পৌরসভা প্রতিষ্ঠাসহ শহরের প্রধান সড়কের পার্শ্বে অত্যাধুনিক পৌরভবন নির্মান ও ‘সি’ ক্লাস থেকে ‘বি’ ক্লাসে উন্নীত করে পৌরসভার কার্যক্রম শুরু করা হয়। কিন্ত পরবর্তী সময়ে তিনি এমপি না থাকায়
পৌরসভার উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত হয়। তিনি পৌরবাসীদের আশ্বস্ত করে বলেন বর্তমান মেয়র শফি আলম ইউনুছ ও উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমানের সহযোগিতায় পৌরসভার উন্নয়নসহ পৌরবাসীদের প্রাপ্য সুযোগ-সুবিধা প্রদানে ও আধুনিক পৌরসভা গঠনে তার অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করে যাবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান,মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য শিরিন আক্তার চৌধুরী মুন্নি,কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ,প্যানেল মেয়র জয়নাল আবেদীন বাচ্চু প্রমুখ।
সংবাদ সম্মেলনে মেয়র শফি আলম ইউনুছ পৌরবাসীদের উপর নতুন কোন করারোপ না করে ৫২ কোটি ৮০ লাখ ৯ হাজার ১৭ টাকা ৪৬ পয়সার বাজেট ঘোষনাকালে বলেন বর্তমান পরিষদের প্রচেষ্টায় কুলাউড়া পৌরসভাকে ‘এ’ গ্রেডে উন্নীত করা হয়েছে। জুলাই মাসের মধ্যে পৌর এলাকায় পানি সরবরাহের কাজ সম্পন্ন করা হবে বলে আশ্বাস প্রদান করে তিনি বর্তমান বাজেটে পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে সকলের সহযোগিতায় একটি সুন্দর পৌরসভা গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে লিখিত বাজেট পাঠ করেন পৌর সচিব শরদিন্দু রায়। প্রস্তাবিত বাজেটে সর্বমোট আয় দেখানো হয়েছে ৫২ কোটি ৮০ লাখ ৯ হাজার ১৭ টাকা ৪৬ পয়সা ও ব্যয় ৫২ কোটি ৪৭ লাখ ৯৮ হাজার ৬ শত ৩০ টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩২ লাখ ১০ হাজার ৩৮৭ টাকা ৪৬ পয়সা।
বাজেট ঘোষনাকালে অন্যানের মধ্যে বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী,গন্যমান্য ব্যক্তিবর্গ,পৌর কাউন্সিলারবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা,কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.