
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জের শমশেরনগর অভিযান চালিয়ে গাজাসহ ৩জনকে আটক করছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১২টায় শমশেরনগর-পীরের বাজার সড়কে পাশ থেকে তাদেরকে আটক করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফাড়ি এস আই আনজির হোসেন, এ এস আই তৈয়ব আলী নেতৃত্বে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাজাসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে মো. রাজু মিয়া (৪০), মোঃ নিজাম (৩১), সুমন মিয়া।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আনজির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মাদক আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.