
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার বরমচালে ভয়াবহ ট্রেন দূর্ঘটনায় নিহতদের দাফন-কাফনের জন্য তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়। কুলাউড়া হাসপাতালে নিহতদের পরিবারের মধ্যে এই নগদ অর্থ বিতরণ করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন ও মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম।
রবিবার রাত ১১টা ৫০ মিনিটে উপজেলার বরমচাল লেভেলক্রসিং এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পাওয়ার পর কুলাউড়া ও সিলেটের বিভিন্ন ফায়ার সার্ভিস স্টেশনের ১১টি ইউনিট, বিজিবি, র্যাব, পুলিশ ও কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের স্কাউট ও রোভার স্কাউট সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.