
স্টাফ রিপোর্টার॥ অবশেষে মৌলভীবাজারের বরমচাল ষ্টেশনের কাছে দূর্ঘটনায় বড়ছড়া সেতুর নীচে উপবন এক্সপ্রেস ট্রেনের পরে থাকা বগি উদ্ধার কাজ শেষ হয়েছে। ঢাকা ও সিলেট থেকে আসা দুটি ক্রেন উদ্ধার কাজ চালিয়ে ২৯ জুন দূপুর দেড় টায় সমাপ্ত করে। উদ্ধার কাজের সময় প্রায় ৭ ঘন্টা ট্রেনচলাচল বন্ধ থাকার পর সিলেটের সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ সময় বেশ কয়েকটি আন্তনগর ট্রেন উভয় দিকে আটকা পড়ে। সিলেট থেকে ছেড়ে আসা আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস মাইজগাঁও ও কালনী এক্সপ্রেস বড়মচাল ষ্টেশনে আটকা পড়ে। অপরদিকে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট গামী উদয়ন এক্সপেস শমশের নগর ষ্টেশনে আটকা পড়ে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, গত ২৩ জুন রাতে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেসের দূর্ঘটনা ঘটলে ৬টি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে ২টি বগি উদ্ধার করে নিয়ে গেলেও বড়ছড়া ব্রীজের নীচে ১ বগি ও ৩টি বগি উদ্ধার করে রেল লাইনের পাশে রাখা হয়। অতি বৃষ্টি ও পাহাড়ী ঢলের কারণে বড়ছড়ার ভেতর পড়ে থাকায় ছড়ায় পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে করে ব্রীজটি ঝুকিতে ছিল।
এ বিষয়ে বড়মচাল ষ্টেশন মাষ্টার মোঃ শফিকুল ইসলাম কাজল জানান, পাহড়ী ছড়ার নীচে রেলের বগি থাকায় পানি নিষ্কাশনে ব্যাঘাত ঘটায় ঝুঁকিকে ছিল সেতুটি। যে কারণে দ্রুত উদ্ধার চালানো হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.