
কুলাউড়া প্রতিনিধি॥ রাষ্ট্রীয় কোষাগার থেকে শতভাগ বেতন-ভাতা ও পেনশন প্রথা চালুর দাবীতে কর্মবিরতি পালন করেছে কুলাউড়া পৌরসভার পৌর কর্মকর্তা-কর্মচারীরা। বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের ডাকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১ জুলাই সোমবার দিনব্যাপী পৌরসভার প্রধান ফটকের সামনে কুলাউড়া পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। অবস্থান কমসূচি চলাকালিন সময়ে সকল নাগরিক সেবা প্রদান হতে বিরত থাকেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
কুলাউড়া পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও পৌর সহকারী প্রকৌশলী মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কুলাউড়া পৌরসভার সচিব শরদিন্দু রায়, প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সাত্তার চৌধুরী, ট্যাক্স কালেক্টর ভানু পুরকায়স্থ প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা ও পেনশন রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদান করতে হবে এবং পৌরসভার জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা প্রদান করতে হবে। রাষ্ট্রীয় কোষাগার হতে অন্যান্য সুবিধা দিতে হবে। এ সময় তাদের দাবী আদায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন তারা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.