বড়লেখা প্রতিনিধি॥ সাত দফা দাবিতে ডাকা ধর্মঘট কর্মসূচি স্থগিত করেছেন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার আয়েশাবাগ চা বাগানের শ্রমিকরা।
৪ নং শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ যুবায়ের লিটনের আশ্বাসের প্রেক্ষিতে ৭ জুলাই রোববার বিকেলে কর্মসূচি স্থগিত করেছেন। এর প্রেক্ষিতে দুই দিনের সময় নিয়েছেন চেয়ারম্যান।
সাত দফা দাবিতে চা শ্রমিকগন অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন শুক্রবার। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার আয়েশাবাগ চা বাগানের শ্রমিকগন পতিত জমিতে চাষসহ সাত দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন। শুক্রবার সকাল ৮টা থেকে প্রায় শতাধিক শ্রমিক এ কর্মবিরতি শুরু করেন।
আয়েশাবাগ চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি অজিত বুনারজি বলেন, ‘আমরা ৭ দফা দাবি পেশ করেছি। সেগুলো হলো অন্যান্য বাগানের মতো গরু ছাগল পালনের অধিকার, গাছ লাগানোর অধিকার, চা বাগানের পতিত জমি চাষের অধিকার, বকেয়া বোনাসের দাবি, চা বাগানে বিদ্যালয় নির্মাণ, স্বাস্থ্যসম্মত সেনিটেশন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা।’ দাবি না মানা পর্যন্ত তাদের এ আন্দোলন অব্যাহত ছিল। তবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ যুবায়ের লিটনের আশ্বাসের প্রেক্ষিতে আমরা কর্মসুচি স্থগিত করেছি। তবে দুই দিনের ভিতর যদি সমাধান না হয় তবে আবার অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করা শুরু হবে।
চা বাগানের ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। তবে তিনি কর্মসুচি স্থগিতে বিষয়ে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ যুবায়ের লিটনের সাথে কথা বলতে বলেন।
শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ যুবায়ের লিটন জানান আমরা সমাধানের আশ^াস দিয়েই সময় নিয়েছি। আশাকরি সমাধান হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.