
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে একইদিনে ৪ মহিষের মৃত্যু কুলাউড়া উপজেলা রাউৎগ্রাও ইউনিয়নের নর্তন গ্রামে ঝুকিপূর্ণ পিডিবির জুলন্ত তাঁর মাটিতে পড়ে ৪টি মহিষের মৃত্যু হয়েছে।
শনিবার ৬ জুলাই বিকাল ৬ টারদিকে নর্তন গ্রামে এ ঘটনা ঘটে। আকাই মিয়া ৩টি মহিষ, যার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা এবং আক্তার মিয়ার ১ টি যার মূল্য ১ লক্ষ টাকার বেশি।
এলাকার স্হানীয় সুত্রে জানা যায় অনেক দিন ধরে এলাকার বিদ্যুৎতের লাইন গুলো নিচের দিকে হেলে থাকায় এ দূর্ঘটনা ঘটেছে। এলাকার বাসীন্দারা পিডিবিতে অভিযোগ জানালে ও তা এড়িয়ে চলেন পিডিপির কর্মকর্তারা।
ঘটনার পর রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করে জানান আমি এই ঘটনায় মর্মাহত আমি অনেক বার পিডিপির সাথে এবিষয় কথা বলেছি কিন্ত কোন সাড়া পাইনি।
এ বিষয় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান কুলাউড়া নির্বাহী কর্মকর্তা আবুল লাইচ জানান আমি পিডিবির কর্মকর্তার সাথে যোগাযোগ করেছি ওনারা ব্যবস্থা নিবেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.