রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলায় ১০ লিটার চোলাই মদসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। উপজেলার টেংরা বাজার এলাকা থেকে বুধবার ১৫ জুন রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানাযায়, টেংরা বাজারে মাঝে মাঝে মাদক কেনা-বেচা হয় পুলিশের কাছে এমন তথ্য প্রায়ই আসে। মাদক ব্যবসায়ী ও ক্রেতাদের আটকও করে পুলিশ। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রাজনগর থানার এসআই আজিজুর রহমান ও এ এস আই রাজীব হোসেনের নেতৃত্বে টেংরা বাজারের পৃথক দুটি স্থানে অভিযান চালায় পুলিশ। এসময় ১০ লিটার চোলাই মদসহ ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, লিটন বৈদ্য, দিপঙ্কর, বোরহান উদ্দিন ও স্মৃতি দেব। তাদের বাড়ী মৌলভীবাজার ও রাজনগর থানার বিভিন্ন এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
রাজনগর থানার ওসি আব্দুল বাছেদ জানান, মদসহ আটক ৪ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে। বৃহস্পতিবার ১৬ জুন আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.