
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা থেকে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯ সদস্যরা।
তার নাম রুলি বেগম (৪৫)। তিনি রাজনগর থানার করিমপুর চা-বাগানের মৃত শাহাদাত আলীর স্ত্রী।
১১ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়লেখা মধ্যবাজার ডাকবাংলোর সামনা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তাকে রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.