
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলায় “ জনসংখ্যা ও উন্নয়নে আন্তজার্তিক সম্মেলনের ২৫ বছর” প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন এই প্রতিবাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার ১১ জুলাই পরিবার পরিকল্পনা বিভাগ কর্তৃক বিশ্বজন সংখ্যা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্নসাধারন সম্পাদক অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।
র্যালী শেষে স্বাস্থ্য কমপ্লেক্সে ২য় তলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধূসূধন পাল চৌধুরী’র সভাপতিত্বে ও সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ লিয়াকত আলীর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) ডাঃ সুলতান আহমদ।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ভারপ্রাপ্ত আরএমও ডাঃ জাকির হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাব এ্যাসিসটেন্ট সহকারী মেডিকেল অফিসার অমলেন্দু চক্তবর্তী বিপুল, সূর্যের হাসি ক্লিনিক ম্যানেজার সৈয়দা মাহমুদা খানম,অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন ভুকশিমইল ইউনিয়নের এফপিআই, আব্দুস সামাদ ও গিতা পাঠ করেন কাদিপুর ইউনিয়নের এফপি আই ছানারাম বিশ্বাস ।
এফডাব্লিউভি জাহানারা বেগম, এফপিআই রজত পাল, পরিবার কল্যান সহকারী রিমা আক্তার,
পরে পরিবার পরিকল্পনা বিভাগে বিশ্বজন সংখ্যা দিবস উপলক্ষে মা ও শিশু স্বাস্থ্য সেবা কাজে উপজেলা পর্যায়ে বিশেষ অবদান রাখায় ভুকশিমইল ইউনিয়নে পরিবার কল্যান কেন্দ্রের শ্রেষ্ট সেকমো অমলেন্দু চক্রবর্তী, টিলাগাঁও ইউনিয়নের শ্রেষ্ট্র এফডাব্লিউএ সুরভী রানী পাল, ভাটেরা ইউনিয়নের এফপিআই বিদ্যুৎ কান্তি দেবনাথ, ভাটেরা ইউনিয়নের এফডাব্লিউভি সাজনা বেগম, শ্রেষ্ট ইউনিয়ন ও পরিবার কল্যান কেন্দ্র ভাটেরা,শ্রেষ্ট প্রতিষ্টান সূর্যের হাসি ক্লিনিকে সনদ প্রদান করা হয়।
বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিষন টুয়েন্টি ওয়ান ও দুইহাজার এক চল্লিশ বাস্তবায়ন করে ও জনসংখ্যা ও উন্নয়নে আন্তজার্তিক সম্মেলনের ২৫ বছর” প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়নসহ তথ্যপ্রযুক্তিতে ডিজিটাল বাংলাদেশ গড়তে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা তৃনমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা ও জনসেচতনায় জনসংখ্যাকে জনসম্পদে রুপান্তরীত করার আহবান জানান ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.