
কুলাউড়া প্রতিনিধি॥ মৌলভীবাজারের প্রাচীনতম বিদ্যপীঠ কুলাউড়া সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মো. সোলেমান হোসেনের মৃত্যুতে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুলাই রবিবার কলেজ ছাত্র মিলনায়তনে অর্থনীতি বিভাগের পক্ষ থেকে এই শোকসভার আয়োজন করা হয়। কলেজের অর্থনীতি বিভাগের প্রধান মো. জমসেদ খাঁনের সভাপতিত্বে ও প্রভাষক মুরাদ আলম চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. আব্দুল হান্নান, সহকারী অধ্যাপক মশিউর রহমান, সিনিয়র প্রভাষক সাহেদা খাতুন, সুমা রাণী দেব, বদরুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন ছাত্রনেতা সাইফুর রহমান, আনওয়ার বক্স, অর্থনীতি বিভাগের ছাত্র শাহ আব্দুল মজিদ রাশেদ, আবু সামাদ সুজেল, কামরুল ইসলাম ফাহিম, লাকী আক্তার, তানজিলা আক্তার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক খালেদ আহমদ, সেলিম আহমদ, শামসুল ইসলাম, তাহমিনা আক্তার প্রমুখ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন একাদশ শ্রেণীর ছাত্র রাসেল আহমদ। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন শাহিদুল ইসলাম। মিলাদ ও দোয়া পরিচালনা করেন আলালপুর হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফিজ তুহিন আহমদ।
উল্লেখ্য, প্রভাষক মোঃ সোলেমান হোসেন গত ২৯ এ রামাদ্বান সিলেট এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ইন্তেকাল করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.