
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় মুক্তিযুদ্ধ ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও উচ্চ শিক্ষা গ্রহণে শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত গ্রহণে নিজেদেরকে সঠিক লক্ষে পৌঁছাতে ক্যারিয়ার কাউন্সেলিং প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।
১৫ জুলাই সোমবার দুপুরে লংলা আধুনিক ডিগ্রি কলেজে ঢাকাস্থ কুলাউড়া উপজেলা সমিতি ও কুলাউড়ার সামাজিক সংগঠন প¬াটুন টুয়েলভ এই অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য ও কুলাউড়া উপজেলা সমিতির সভাপতি মোঃ আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন। প্রধান অতিথি মোঃ আব্দুল মতিন তাঁর বক্তব্যে বলেন, শিক্ষা ও ক্যারিয়ার গঠনে শিক্ষার্থীদের স্কুল-কলেজ জীবন থেকে সিদ্ধান্ত নিতে হবে। শিক্ষার্থীদের শুধু পাঠদানে গ্রহণে সীমাবদ্ধ থাকলে হবে না। পাঠদানের পাশাপাশি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। দেশ ও সমাজের কল্যাণে কাজ করার জন্য এখন থেকেই সবাইকে প্রতিযোগী হতে হবে। সমাজ পরিবর্তনের জন্য সবাইকে সামাজিক ও মানবিক হতে হবে।
মো. আব্দুর রউফ তাঁর বক্তব্যে বলেন, ‘আমার শিক্ষা, আমার ভবিষ্যৎ’ প্রতিপাদ্য বিষয় নিয়ে আমাদের কুলাউড়া উপজেলা সমিতির কার্যক্রম পরিচালনা করে আসছি। নিজের পড়া নিজে পড়তে হবে, এর কোনো বিকল্প নেই। নিজের ভবিষ্যৎ গড়তে নিজেকে উদ্যোগী ও কঠোর পরিশ্রমী হতে হবে। তিনি আরো বলেন, সরকারের পাশাপাশি কুলাউড়া উপজেলা সমিতি ও প¬াটুন টুয়েলভ শিক্ষার কাজে সহায়ক ভূমিকা পালন করবে। পৃথিবী এখন প্রতিযোগিতাময় হয়ে গেছে। এখানে টিকে থাকতে হলে সবাইকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে।
প¬াটুন টুয়েলভ’র সভাপতি মেহেদী হাসান সাদির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, সহকারী অধ্যাপক মোঃ নজমুল হোসেন, কলেজ গভর্নিং বডির সদস্য আব্দুল আজিজ, প্রভাষক মাজহারুল ইসলাম, আতিকুজ্জামান, হেলাল খান, ইন্দ্রজিৎ রায়, জাতীয় তরুণ সংঘের সিনিয়র সদস্য শফিক মিয়া আফিয়ান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন প¬াটুন টুয়েলভ’র সাধারণ সম্পাদক হাবিবা ইসলাম ইমা। এসময় লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহস্রাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উলে¬খ্য, কুলাউড়ায় দ্বিতীয়বারের মতো উপজেলার ১৪টি কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক কুইজ প্রতিযোগিতা এবং ক্যারিয়ার কাউন্সিলিংয়ের উদ্বোধন হয় চলতি বছরের ২৪ মার্চ কুলাউড়া সরকারি কলেজে। ইতোমধ্যে উপজেলার ৮টি প্রতিষ্ঠানে এই কার্যক্রম সম্পন্ন হয়। পর্যায়ক্রমে কুলাউড়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম পরিচালিত হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.