কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ জুন বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ইউএনও তাহসিনা বেগম এর সভাপতিত্বে অনুঘিমঞত সেমিনারে বিষয় ভিত্তিক আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা এম এম শাহ নেয়াজ, উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা ত্রান অফিসের সহ-প্রকৌশলী সাইদুর রহমান, ফায়ার ব্রিগেডের লিডার এমদাদুল হক। সেমিনারে উপজেলা প্রকৌশলী আবুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার, উপজেলা পঃপঃ বিভাগের এমও এমসিএইচ ডাঃ সুলতান আহমদ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরীসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.