
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার বড়হাট ও সৈয়ারপুর এলাকায় জেলা প্রশাসনের পক্ষে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ১৬ জুলাই দূপুরে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ বন্যার্থদের মধ্যে ত্রাণ হিসেবে ৫ কেজি চাল, আধা লিটার তৈল, ২ কেজি আলু ও ১ কেজি ডাল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আশরাফুল আলম খান, পৌর মেয়র ফজলুরর রহমান, পৌর কাউন্সিলার জালাল আহমদ, কাউন্সিলার ফয়সল আহমদ, সাবেক নির্বাহী প্রকৌশল আবুল হোসেন খান প্রমুখ।
মোট ৩৫০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী তোলে দেয়া হয় ।
https://youtu.be/IQiM0kNLeNI
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.