এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলার সামাজিক সংগঠন প¬াটুন টুয়েলভ ও ঢাকাস্থ কুলাউড়া উপজেলা সমিতির যৌথ আয়োজনে মঙ্গলবার জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের হলরুমে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০১৯ উদ্বোধন করা হয়েছে। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আন্তঃস্কুল বির্তকের উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকাস্থ কুলাউড়া উপজেলা সমিতির সভাপতি ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের অতিরিক্ত সচিব মোঃ আব্দুর রউফ।
জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং প¬াটুন টুয়েলভের সভাপতি মেহেদী হাসান সাদী’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, ভাটেরা হাইস্কুল এন্ড কলেজের অধ্য সিপার উদ্দিন আহমেদ, লংলা আধুনিক ডিগ্রি কলেজের প্রভাষক মাজহারুল ইসলাম, সহযোগী অধ্যাপক সৈয়দ আতিকুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় তরুন সংঘের সদস্য শফিক মিয়া আফিয়ান, কাবের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তোফায়েল হোসেন রিফাত, সাংগঠনিক সম্পাদক মেহরাব হোসেন।
উদ্বোধনী দিনে ৬টি বিদ্যায়ের মধ্যে অনুষ্টিত প্রতিযোগিতায় জালালাবাদ উচ্চ বিদ্যালয়, ভাটেরা স্কুল এন্ড কলেজ, হিংগাজিয়া উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়। উক্ত প্রতিযোগিতায় কুলাউড়া উপজেলার ২৪টি বিদ্যালয়ের শিার্থীরা অংশগ্রহনকরছে।
উলে¬খ্য, কুলাউড়ার জনপ্রিয় সামাজিক সংগঠন প¬াটুন টুয়েলভ অন্যান্য সামাজিক ও শিামূলক কার্যক্রমের পাশাপাশি ২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে আসছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.