
কুলাউড়া প্রতিনিধি॥ কুলসুমা বেগম তসলিমা কুলাউড়ায় স্কুলছাত্রী কুলসুমা বেগম তসলিমার (১৮) মৃত্যুর রহস্য উদঘাটনে বৃহস্পতিবার ১৮ জুলাই কবর থেকে তার লাশ উত্তোলন করবে পুলিশ।
ময়না তদন্তের জন্য তসলিমার লাশ উত্তোলন করা হবে বলে জানিয়েছেন কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী।
তিনি বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে বৃহস্পতিবার সকালে কবর থেকে তসলিমার লাশ উত্তোলন করা হবে। এ সময় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, ৪ জুলাই মারা যায় কুলসুমা বেগম তসলিমা। এই মৃত্যু নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দেয়। প্রেমঘটিত কারণে পরিবারের লোকজনের নির্যাতনে তসলিমা মারা যেতে পারেন বলে ধারণা স্থানীয়দের। যদিও পরিবারের সদস্যরা একে স্বাভাবিক মৃত্যু বলেই দাবি করছেন। ময়না তদন্ত ছাড়াই তসলিমার দাফন করেন তারা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.