
স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া জংশন স্টেশনের কাছে আউটার এলাকায় ২০ জুলাই শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের একটি বগী লাইচ্যুত হয়। কালনী ট্রেনটি লাইচ্যুত হওয়ায় ঢাকা সিলেট রোডে প্রায় ৩ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে লাইন মেরামতের কাজ শেষ হলে সকাল সাড়ে ১১ টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
লাইনচ্যুত হওয়া বগী রেখেই কালিন এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।শুক্রবার সকালে একই স্থানে সিলেট থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের একটি বগী লাইনচ্যুত হয়ে প্রায় আড়াই ঘন্টা এই রোডে ট্রেন চলাচল ছিল বন্ধ। সিলেট আখাউড়া রেল লাইন ঝুঁকিপূর্ণ হওয়াতে এই রোডের ট্রেনগুলো ঘনঘন দূর্ঘটনা কবলিত হচ্ছে। গত ২৩ জুন সিলেট থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস ট্রেন কুলাউড়ার বরমচাল বড়ছড়া ব্রিজে লাইচ্যুত হয়ে বড় ধরনের দূর্ঘটনার কবলে পড়ে। ওই দূর্ঘটনায় ৪জন নিহত ও ২ শতাধিক আহত হন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.