স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়ন থেকে অজ্ঞাত (৪৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শক্রবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে নোওয়াড়াই এলাকা থেকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানাযায়, দুপুরে আখাইলকুড়া ইউনিয়ন নোওয়াড়াই এলাকার রাস্তার পাশে ডুবার মধ্যে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দী লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দির বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের শরিরের বিভিন্ন স্থানে আগাতের চিহ্ন রয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.