এইচ ডি রুবেল॥ উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা-২০১৯ এর সিলেট শিক্ষা বোর্ডে ভাটেরা ইউনিয়নের মদীনাতুল উলুম সাইফুল তাহমিনা মাদ্রসায় শতভাগ ফলাফল, ৩টি এ প¬াস ও ৭টি এ অর্জন করে শ্রেষ্টত্ব লাভ করে।
কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের মদীনাতুল উলুম সাইফুল তাহমিনা আলিম মাদ্রাসা মৌলভীবাজার জেলার একমাত্র শিক্ষাপ্রতিষ্টান শতভাগ পাস হয়ে জেলার মধ্যে শ্রেষ্ট ও সিলেট বিভাগের মধ্যে ৩য় স্থান লাভ করে সফলার মুকোটটি মাথায় জড়িয়েছে এ প্রতিষ্টানটি।
কুলাউড়া উপজেলার প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের মধ্যে আলোরণ সৃষ্টি করে প্রতিষ্টানটি থেকে পরিক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীর শতভাগই উর্ত্তীণ হয়েছেন। এ মধ্যে এ-প¬াস এসেছে ৩টি, এ এসেছে ৭টি অন্যান্য ১০টি ভিন্ন গ্রেডে, তাদের মধ্যে এ-প¬াস পেয়েছেন তাজকিয়া বেগম, রোসনা বেগম, সাদিয়া বেগম।
ভাটেরা মদীনাতুল উলুম সাইফুল তাহমিনা মাদ্রসার প্রতিষ্টাকালীন সদস্য ও পরিচালনা পরিষদের সভাপতি বদরুল সিদ্দিকী নানু প্রতিবেদকে বলেন, অত্র এলাকার মধ্যে একমাত্র দীনিশিক্ষা প্রতিষ্টান, আমাদের এই প্রতিষ্টানটি জেলার মধ্যে প্রথম স্থান ও সিলেট বিভাগের মধ্যে ৩স্থান লাভ করায় আমরা সবাই আনন্দিত। তাছাড়া যেসব শিক্ষার্থীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে ভাটেরাসহ অত্র উপজেলার তথা প্রতিষ্টানটির মান-মর্যাদা বৃদ্ধি করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ।
তিনি আরো বলেন, যে সকল শিক্ষার্থীরা আগামীতে পরিক্ষা দিবে তারাও যাতে আমাদের প্রতিষ্টানের এই ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে পারে সে বিষয়ে প্রতিষ্টানটির শিক্ষকদের মনোযোগী হতে হবে ।
মাদ্রসার সুপার শাহ্ ফয়জুর রহমান বলেন, সব সময় আমাদের চেষ্টা থাকে শিক্ষার্থীরা যাতে ভালো ফলাফল করে, প্রতিষ্টান তথা অত্র অঞ্চলের সুনাম বৃদ্ধি করে। এখন আমি বলতে পারি আমাদের প্রচেষ্টা সফল হয়েছে। শিক্ষার্থীদের শতভাগ সফলতায় আমরা খুবই আনন্দিত।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.