কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের সাধনপুর, ভুইগাও ও বিলেরপার নতুন বিদ্যুৎ লাইনের শুভ উদ্বোধন ১৭ জুন শুক্রবার বাদ জুম্মা দক্ষিণ বিলেরপার জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
হাজীপুর বিলেরপার ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সাবেক সভাপতি আব্দুল বারীর সভাপতিত্বে এবং যুবলীগ নেতা আব্দুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল মতিন এমপি।
বিশষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ এর কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম হাসনাত হাসান, আওয়ামীলীগ নেতা বাবু গৌরা দে, ইউপি সদস্য আব্দুল মনাফ, ইউপি সদস্য তাহির আলী, ইউপি সদস্য গোলজার আহমেদ, ইউপি সদস্য কবির বক্স, কুলাাউড়া থানার এসআই আনোয়ার হোসেন, বিদ্যুতের সার্বিক সহযোগিতায় ছিলেন অত্র এলাকার মসজিদ কমিটির সাধারন সম্পাদক আব্দুল কদ্দুছসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এদিকে সাধনপুর এলাকার নতুন বিদ্যুৎ লাইনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে কুলাউড়া যুবলীগের শিক্ষাবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল মতিন এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্ছু, মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ এর কুলাউড়া উপজেলা পরিচালক শিক্ষক মাহমুদুর রহমান কবির, মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ এর কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম হাসনাত হাসান, আওয়ামী লীগ নেতা বাবু গৌরা দে, ইউপি সদস্য আব্দুল মনাফ, ইউপি সদস্য মনিরুজ্জামান হেলাল, ইউপি সদস্য আব্দুল লতিফ চৌধুরী, ইউপি সদস্য তাহির আলী, ইউপি সদস্য গোলজার আহমেদ, ইউপি সদস্য কবির আহমদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.