প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে দরিদ্র ৭১ জন দরিদ্র লোকের মধ্যে সংসদ সদস্য এর ঐচ্ছিক তহবিল থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। শনিবার ১৮ জুন দুপুরে কমলগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে আনুষ্ঠিকভাবে এসব অর্থ বিতরণ করা হয়। মৌলভীবাজার-২ (কুলাউড়া-কমলগঞ্জ আংশিক) নির্বাচনী এলাকার সংসদ সদস্য আব্দুল মতিন এর ঐচ্ছিক তহবিল থেকে এ টাকা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.