আউয়াল কালাম বেগ॥ রাজনগরে মেধা-সংস্কৃতি বিকাশ সমাজ কল্যাণ পরিষদ এর স্থায়ী অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার ৩ আগস্ট উপজেলা পরিষদের সম্মুখে মালিকানাধীন একটি মার্কেটে স্থায়ী অফিসের আনুষ্টানিক উদ্বোধন করেন আমেরিকা প্রবাসী মোস্তাক আহমদ চৌধুরী। এ সময় তাকে সংস্থার পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রধান কার হয় । এদিকে রাজনগর মেধ- সংস্কৃতি বিকাশ সমাজ কল্যাণ পরিষদের অন্যতম উপদেষ্টা জনতা ব্যাংক সুনামগঞ্জ কর্পোরেট শাখার কর্মরত এজিএম শামীম আহমদের আকস্মিক মৃত্যুতে সংগটনের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিল এবং স্বরণ সভার আয়োজন করা হয়। সংস্থার সভাপতি অধ্যক্ষ ইকবালের সভাপতিত্বে ও অধ্যাপক তোফায়েল আহমেদের সঞ্চালনায় সভার সুরুতেই ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরসহ সকল শহীদ ও মরহুম মামীম আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। উক্ত স্বরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুক্তি রানী চক্রবর্তী, প্রবাশী মোস্তাক আহমদ চৌধুরী,ফয়ছল আহমদ,বিজয় কৃঞ্চধর,মোঃ ফরজান মিয়া,কবি সৈয়দ শওকতুজ্জামান, আকলু মিয়া চৌধুরী, রেজওয়ানুল হক পিপুল, এম খছরু চৌধুরী ও মাহমুদুর রহমান। পরে মরহুমের আত্বার মাগফিরার কামনা বিশেষ দোয়া করা হয় দোয়া পরিচালনা করেন মাওলানা ক্বারী সাইদুল ইসলাম।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.