বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন এবার ৫ মেম্বারের বিরুদ্ধে বিধি বর্হিভুতভাবে গৃহকর (হোল্ডিং ট্যাক্স) আদায় ও আত্মসাতের অভিযোগ করেছেন।
৭ আগষ্ট বুধবার তিনি ইউএনও বরাবরে লিখিত এ অভিযোগটি দাখিল করেন। এর আগে ৪ আগষ্ট ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পরিষদের ৮ মেম্বার নানা অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাতের অভিযোগ করেন।
ইউএনও বরাবরে ইউপি চেয়ারম্যান আজির উদ্দিনের লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, গত অর্থবছরে ইউপি মেম্বার আমিনুল হক, দেলোয়ার হোসেন দুলাল, ছওয়াব আলী, মুহিবুর রহমান কামাল ও সাহেদুল ইসলাম সুমন ইউনিয়ন পরিষদ হতে বৈধ রশিদ সংগ্রহ না করে বিধি বর্হিভুতভাবে ২৫,১২০ টাকা হোল্ডিং ট্যাক্স আদায় করেন। নিয়ম অনুযায়ী আদায়কৃত টাকা ব্যাংকে জমা না দিয়ে তা আত্মসাৎ করেছেন।
ইউএনও মো. শামীম আল ইমরান অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে জানান, এব্যাপারে তদন্ত পুর্বক ব্যবস্থা নিবেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.