
আশরাফ আলী॥ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পৌর এলাকার ইমাম-মোয়াজ্জিনদের মধ্যে সম্মানি ভাতা প্রদান ও মতবিনিময় সভা করেছে মৌলভীবাজার পৌরসভা।
বৃহস্পতিবার ৮ আগস্ট দুপুরে পৌর মিলনায়তনে পৌর মেয়র মো. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ফারুক আহমদ,অতিরিক্ত জেলা ম্যাজেষ্ট্রেট মলিকা দে, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি আজমল হোসেন।
মতবিনিময় সভায় পৌরসভা নির্ধারিত স্থানে পশু জবাই এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ সমন্ধে সচেতনামূলক আলোচনা করা হয়। ইমামরা ঈদের নামাজে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ে এবং বাসা বাড়ি পরিষ্কার রাখার জন্য সাধারণ জনগণকে সচেতনামূলক বক্তব্য রাখার কথা বলা হয়।
এসময় ইমাম-মোয়াজ্জিনদের মাঝে নগদ ২শত জনের মধ্যে নগদ ৪লক্ষ টাকা বিতরণ করা হয়।
https://youtu.be/0xA3ozLj068
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.