
প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে কুরবানির ঈদকে সামনে রেখে টুংটাং শব্দে ব্যস্ত সময় পার করছেন কামাররা। সারা বছর অলস সময় পার করলেও ঈদ আসলে চলে তাদের কর্মব্যস্ততা। দা, বটি, চাকু, চাপাতি ও পুরনোগুলোতে শান দিতে ব্যস্ত কমলগঞ্জের কামার শিল্পীরা। শুক্রবার সকালে ভানুগাছ বাজার, শমশেরনগর ও আদমপুর এলাকা ঘুরে চোখে পড়ে কামার শিল্পীদের পশু জবাই ও মাংস কাটার যন্ত্রপাতি তৈরি করার দৃশ্য।
ভানুগাছ বাজারের বিশ্ব কর্মকার ও সুবিনয় দেব জানান, কুরবানির পশু জবাই করা, মাংস কাটা ও চামড়া ছিলানোর জন্য ধারালো ছুরির প্রয়োজন। তাই কেউ পুরান জিনিস শান দিতে ও কেউ নতুন জিনিস তৈরি করতে দোকানে আসছেন। পুরোদমে কাজ চলছে দোকানে। সারা বছর কাজের চাপ থাকে না। যা চাপ এই ঈদ মৌসুমেই।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.