বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় পবিত্র রমজান উপলক্ষ্যে ১৮ জুন শনিবার প্রবাসীর উদ্যোগে দরিদ্রদের মধ্যে ৪০ বস্তা চাল বিতরণ করা হয়েছে। উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ গাংকুল নতুন জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত চাল বিতরণ সভায় সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সহ সভাপতি ও কাতার প্রবাসী ব্যবসায়ী আব্দুল কাইয়ুম। তিনি গ্রামের দরিদ্র ৪০ পরিবারকে নিজ হাতে চাল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন গ্রামের সমাজসেবক আজির উদ্দিন, আব্দুল কাদির, মতু মিয়া, মাখই মিয়া প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.